Author: Sakib

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি। আজ অ্যাটলির স্ত্রী অভিনেত্রী প্রিয়া কন্যাসন্তানের জন্ম দেন। সকালে এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটলি। তিনি পোস্টে লিখেছেন, ‘নিজেকে ধন্য মনে করছি।’ পোস্টে একটি পোস্টার জুড়ে দেন তিনি, পোস্টারে তাঁদের প্রথম সন্তান মিরের স্কেচ রয়েছে। পোস্টারে লেখা আছে, ‘ইয়ে! আমি একটি ছোট বোন পেয়েছি…বড় ভাই মির।’ নিচে লেখা, ‘আমরা, প্রিয়া ও অ্যাটলি, একটি কন্যাসন্তান পেয়েছি। ২০ এপ্রিল ২০২৬।’অ্যাটলির পোস্টে অনেকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লিখেছেন, ‘অভিনন্দন’। অন্যদিকে অনন্যা পান্ডেও লিখেছেন, ‘অভিনন্দন।’ অভিনেত্রী কাজল আগরওয়াল লিখেছেন, ‘ইয়ে, অনেক অভিনন্দন। ছোট্ট কন্যাশিশু, বাবা-মা, দাদা-দাদি—সবাইকে ভালোবাসা, বিশেষ করে মিরকে।’ আর হুমা কুরেশি জানিয়েছেন…

Read More

বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নতুন মডেলের স্মার্টফোন এনেছে অনার। ‘এক্স৮ডি’ মডেলের ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে, যা দিনের উজ্জ্বল আলো থেকে শুরু করে রাতের স্বল্প আলোতেও স্পষ্ট ও নিখুঁত ছবি তুলতে পারে। ফোকাস ধরে রাখতে রয়েছে ৩এক্স লসলেস জুম। এ ছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল ও আউটপেইন্টিং সুবিধা যুক্ত থাকায় সহজেই ভালো মানের ছবি তোলা যায়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অনার বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটিতে ‘এআই বাটন’ থাকায় সহজেই কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায়। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনটি।…

Read More

প্রেসবক্সে তিনি এলেন আনুষ্ঠানিক বিদায়ের দিনে। এই কি প্রথম এলেন? কারও কারও কৌতূহল। রুবেল হোসেন ভুল ভাঙালেন, ‘এসেছিলাম বোধ হয় একবার, লোক কম ছিল। প্রেসবক্সটাও তখন অন্য রকম ছিল। এটা তো নতুন হয়েছে মনে হয়…।’ রুবেলের বর্ণনা ভুল নয়। অর্থাৎ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে তিনি আগেও এসেছেন। তবু আজকের আসাটার বাড়তি তাৎপর্য আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গত ১৫ এপ্রিল। সেটি আনুষ্ঠানিক রূপ পেল আজ। রুবেলের একসময়ের সতীর্থ তামিম ইকবাল এখন বিসিবি সভাপতি। বাংলাদেশ–নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে তামিমের বোর্ড রুবেলকে মাঠে এনে বিদায়ী সংবর্ধনা দিল, যেখানে জাতীয় দলের সাবেক পেসার রুবেল এলেন ছেলে আয়ানকে নিয়ে। দুই দলের খেলোয়াড়…

Read More

কৃষি খাতসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায় আগামী ৩ মাসে সারা দেশে ১ লাখ ৩ হাজার কৃষক ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ, কৃষি উপকরণ ও আধুনিক প্রযুক্তি সহায়তা পাবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, সড়ক নিরাপত্তা, মাইগ্রেশন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা এবং শিক্ষা কর্মসূচিতে নেওয়া হবে নানা পদক্ষেপ। গতকাল রোববার ব্র্যাকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য মূল্যস্ফীতি ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান খরচের চাপে দেশের ক্ষুদ্র কৃষকেরা যখন কঠিন বাস্তবতার মুখোমুখি, ঠিক সেই সময়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে তাঁদের পাশে দাঁড়াচ্ছে ব্র্যাক। এই কর্মসূচির আওতায়…

Read More

‘খাওয়া–ঘুম সব বাদ দিয়ে ১২ ঘণ্টার বেশি অপেক্ষা করেছি। ছিনতাইয়ের শিকার হলাম। এখন তেল পেলাম মাত্র তিন হাজার টাকার। হায়েস গাড়ি হওয়ায় তাও ৩ হাজার টাকার পেয়েছি। ব্যক্তিগত গাড়ি দুই হাজার টাকার পাচ্ছে।’ আক্ষেপ নিয়ে এসব কথা বললেন বেলাল হোসেন। থাকেন রাজধানীর মিরপুর–১৪ নম্বর এলাকায়। মিরপুরের কয়েকটি পেট্রল পাম্প ঘুরেও তেল পাননি। অগত্যা মাইক্রোবাস (হায়েস) নিয়ে তেল কিনতে আসেন মোহাম্মদপুরে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় জ্বালানি তেলের জন্য রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারিতে দাঁড়ান।জেনেভা ক্যাম্পের পাশে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পেছনের ফটকের সামনে অবধি সারি পৌঁছে গিয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে সেখানেই গাড়ি নিয়ে দাঁড়ান…

Read More

চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম আবুল কাশেম (৫৫)। তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায়। গত বুধবার তাঁকে কুপিয়ে জখম করা হয়। এরপর চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আবুল কাশেমের সঙ্গে তাঁর এক প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টার সময় আবুল কাশেমকে বাধা দেন। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের…

Read More

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিস্ফোরণের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন।মুখ্যমন্ত্রী এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘বিরুধুনগর জেলার কাট্টানাপট্টিতে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি…

Read More

চীন সরকারের আমন্ত্রণে চীন সফরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১০টা ১৫ মিনিটে চায়না এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সিপিসির আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাঁদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক…

Read More

দিনাজপুর পৌরসভার সুইহা‌রি আশ্রমপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হ‌য়ে এক দম্প‌তির মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল রোববার দিবাগত রাত সা‌ড়ে ১২টার দিকে এ ঘটনা ঘ‌টে। গ্যাসের সিলিন্ডার লিকেজ থে‌কে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ওই দম্প‌তি হলেন তপন সরকার (৪৫) ও তাঁর স্ত্রী লতা সরকার (৩৭)। তপন সরকার পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। ওই দম্প‌তির দুই সন্তান র‌য়ে‌ছে।মৃত দম্পতির ছে‌লে তীব্র সরকার ব‌লেন, ‘আমি বা‌ড়ির নিচতলায় এক‌টি ক‌ক্ষে থা‌কি। ওপরতলায় ছোট দু‌টি কক্ষ। এক‌টি‌তে মা-বাবা থা‌কেন। রা‌ত ১২টার দিকে মর্ডান‌ মো‌ড়ে পা‌ম্পে তেল আনতে যাই। কিছুক্ষণ প‌রে বা‌ড়ির পা‌শের একজন মুঠোফো‌নে আমা‌দের বা‌ড়ি‌তে আগুন লাগার কথা জানান। বা‌ড়ি‌তে এসে দে‌খি দাউ দাউ…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বগুড়া সফরে এসেছেন। তিনি আজ সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।সুজন মাহমুদ জানান, বগুড়া সার্কিট হাউসে বিশ্রামের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির (বার সমিতি) নবনির্মিত ভবনের উদ্বোধন এবং জেলা…

Read More